সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের প্রতিকে আসন্ন নির্বাচনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল্লা আল বাকী।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান, মো. আমির হোসেন, আলী আহম্মদ, জাহাঙ্গীর আলম, আবু হানিফ, আলম মিয়া, ফিরোজ মিয়া, রুহুল আমিন, হুমায়ন কবিরসহ অঅন্যান্যরা।
এ সময় এডভোকেট আব্দুলা আল বাকী বলেন, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। আমি কোন সিগনালে বিশ্বাসী না, আপনাদের জন্য কাজ করতে চাই। আমার সে ক্ষমতা আছি, ইনশাআল্লাহ, জননেতা তারেক রহমান আমাকে দলের ধানের শীষের নমিনেশন দিবেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.