দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তাজুল ইসলাম কে (দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক) সভাপতি ও এনামুল কবির মুন্নাকে (এশিয়ান টেলিভিশন) সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট ঐতিহ্যবাহী 'দোয়ারাবাজার প্রেসক্লাব' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম এইচ শাহজান আকন্দ, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক এম এ শুকুর, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম, সম্মানিত সদস্য হাবিবুর রহমান, জাহিদ হাসান পাপন ও হুমায়ুন ফরিদ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.