তাকে বলা হয় একটি স্বতন্ত্র ইন্ডাস্ট্রি। ছবির বড় অঙ্কের ব্যবসা করা তার কাছে প্রথম প্রায়রিটি। বলেনও সেই কথা। তাই কার্যত গোটা দুনিয়া যখন করোনা প্রাতুর্ভাবের কারণে ঘরবন্দি, তখন তার আগামী ছবি ‘রাধে’র পোস্ট প্রোডাকশনের কাজ নিজের পানভেলের ফার্ম হাউসে শুরু করে দিলেন সালমান খান।
সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা সরকারি তরফে দেওয়া হয়েছে, তা যাতে লঙ্ঘন না হয়, তার জন্য হাতে গোনা কয়েকজনকে নিয়েই কাজ শুরু করেছেন সালমান।
জানা গিয়েছে, ‘রাধে’র প্রায় অনেকটাই শুটিং সারা। বাকি রয়েছে সলমন আর দিশা (পাটনি) অভিনীত একটি গান। ইতোমধ্যে ফার্ম হাউসে চলে গিয়েছেন সালমন। তার ছবির পরিচালক প্রভু দেবা এখন চেন্নাইয়ে। ফোনে অনবরত তার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
গত সপ্তাহেই শুটিং বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত এই কাজ করা ছাড়া কোনও বিকল্প নেই সালমানের হাতে।
ইদে মুক্তি পাওয়ার কথা ‘রাধে’র। আগামী বছরের জন্যও একটি ছবি ঘোষণা করে রেখেছেন সালমান। তবে তার শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.