বেনাপোল সংবাদদাতা।।
শার্শা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী পুরুষ কে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম,পিএসসি,ইঞ্জিনিয়ার্স জানান গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়ে ভারতে যাবে। এমন সংবাদে ভিত্তিতে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন।
এসময় ৪ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলো মোঃ মিঠু মোল্লা(৩২), পিতা-মোঃ কামরুল মোল্লা, গ্রামঃ বর্ণিমালাধরা, পোস্টঃ সিদ্ধারপুর,থানাঃ অভয়নগর,জেলাঃ যশোর, মোঃ মিজানুর সরদার (৪৫),পিতাঃ মৃত আহমদ সরদার, গ্রামঃ পাতালিয়া,পৌস্টঃ সিদ্ধারপুর যশোর,মোছাঃ শাপলা খাতুন(২৩), পিতাঃ মোঃ সরোয়ার বিশ্বাস, গ্রামঃ বলডাঙ্গা কাজিপুর,পোঃ রাজারহাট, থানাঃ কোতোয়ালি, জেলাঃ যশোর ও সুমি আক্তার(২৪), পিতা রতন খলিফা, গ্রামঃ চরখোলা, পোস্টঃ নাজিরপুর, থানাঃ নাজিরপুর,জেলাঃ পিরোজপুর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.