মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জ- ২ (লৌহজং-টংগিবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় টংগিবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের বাজার সংলগ্ন পদ্মানদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন, এসময় তিনি উপস্থিত জনতার সামনে জেলা ডিসি সাহেবের সাথে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণে আলোচনা ও পদক্ষেপ নেয়ার সুপারিশ করবেন বলে আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হেমায়েতউদ্দীন, জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, টংগিবাড়ি উপজেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সহ-সেক্রেটারী ও অর্থ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম
দীঘিরপাড় ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোঃ হোসেন খান সহ স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষ দীঘিরপাড় বাজারের ব্যবসায়ী ও জনগণের সাথে মতবিনিময় করেন শেষে পথসভায় উপস্থিত জনতার মাঝে আগামী নির্বাচনে দেশকে সন্ত্রাস দুর্নীতি চাদাবাজ মুক্ত ও সমৃদ্ধশালী কল্যান রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ভোট প্রদানে আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.