সুনামগঞ্জ সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও একতার প্রতীক। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় মুসল্লিরা এ সময় তাকে সাদর অভ্যর্থনা জানান।
মিজানুর রহমান চৌধুরী মিজান দীর্ঘদিন ধরে ছাতক ও দোয়ারাবাজারে রাজনীতি, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। জনগণের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছেন।
এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নামাজ শেষে সবাই প্রতাপপুর গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক যোগাযোগ ও আন্তরিকতা তাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.