জামালপুর প্রতিনিধি
আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় তিনি নেতাকর্মীদের আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সর্বাত্মক সফল করা আহ্বান জানান।
প্রচার মিছিলে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.