মাদারীপুর প্রতিনিধি।।
গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইকনিক কেয়ার পয়েন্ট। গতকাল বিকেলে মাদারীপুর পৌরসভার হল রুমে উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান খান,
সোহাগ হাসান এস সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোঃ শহিদ ও আলহাজ্ব আমিনউদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন। প্রতিষ্ঠানের উদ্যোক্তা সোহাগ হাসান ও মোঃ সৈকত হোসেন, মাহবুব আলম, সুবর্ণা সুলতানা মনি, আবু জাফর সাদিক, জিএম পলাশ ও মাসুদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবী প্রতিনিধিরা।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বলেন,প্রতিষ্ঠানের মূল লক্ষ জনগণকে সঠিক সেবা প্রদান, একই ছাতার নিচে অনেকগুলো সেবা প্রদান যেমন ট্যুর এন্ড ট্রাভেলস, রেন্ট এ কার, জমি সংক্রান্ত সেবা, কর্মসংস্থান ব্যবস্থা, মিডিয়া সেল।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.