মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মাহাফুজার রহমান মারুফ এবং সঞ্চালনা করেন ডা. রাকিবুল হাসান বাঁধন।
অনুষ্ঠানে উপস্থিত
ডা. শফিকুল ইসলাম, ডা. রাফি, ডা. মিলন, ডা. সাকু, ডা. নাজমুল, ডা. আলামিন, ডা. সৌরভ, ডা. মামুন, ডা. মিম, ডা. মনিরা, ডা. নুরুল হুদা, ডা. আখতারুজ্জামানসহ বিপুল সংখ্যক চিকিৎসক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি ডা. মাহাফুজার রহমান মারুফ বলেন—
"ফ্যাসিবাদের আমলে খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তবে দেশবাসীর দোয়া ও মহান আল্লাহর রহমতে তিনি এখনো সুস্থ আছেন। আমরা সবসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।"
অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.