রনি আহম্মেদ নিপুল,(কালকিনি) মাদারীপুর।।
অবৈধ পথে ইউরোপসহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা ও ধর্ষনসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধা-(৩২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। সবুজ মৃধাকে পলাতক অবস্থায় ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা ও ধর্ষন, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিবিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালীসহ , ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে কোটি-কোটি নগদ টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। এছাড়া ঐ চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। পরে ঐ ভুক্তভোগী নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে এসে মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন । এ মামলার ঘটনায় র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেফতার করেন।
মামলার বাদী ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন সবুজ মৃধা। পরবর্তীতে আমি দশে এসে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি সবুজের বিচার দাবি করছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আটককৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষন, বিস্ফোরক, সি.আর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.