শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মোঃ ইসরাফিল(৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার(২০ ডিসেম্বর) সকাল ১১.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মোঃ আমিরুল ইসলাম শিমুলের বাড়ির সামনে অটো ভ্যান ও খ্যাককর গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোঃ ইসরাফিল নামের এক কাপড় ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহত ইসরাফিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের মোঃ জালাল মাতব্বরের ছেলে।
র্দুঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত অটোভ্যান ও ইট ভর্তি খ্যাককর গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন। পরে মরাদেহ উদ্ধার করে কাশিয়ানী থানায় নিয়ে যান।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শফিউদ্দিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়েছি। উদ্ধার কাজ শেষ। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.