মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামে রোববার দুপুরে পানিতে ডুবে মুনা ১ বছর ৮ মাস বয়সের এক শিশু মারা গেছে। এ সময় তার সাথে থাকা ভাই আবিদও (৩) পানিতে ডুবে যায়। শিশু আবিদকে মুমূর্ষ অবসস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব সাহেবরামপুর গ্রামের ইব্রাহীম খানের তিন বছর বয়সের ছেলে আবিদ ও বিশ মাস বয়সের মেয়ের মেয়ে মুনা কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে বাড়ির পাশে পুকুর পাড় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনাকে মৃত ঘোষণা করেন এবং তার ভাইকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.