জামালপুর প্রতিনিধি
দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিনটিকে ঘিরে সারাদেশে পালিত হচ্ছে নানা আয়োজন।
এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
জানা যায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের নেতৃত্বে সকাল ৮টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।
এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা হলেও দলীয় কার্যালয়ে ব্যানার ছিলো বর্ধিত সভার। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তড়িঘড়ি করে শেষ করে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, আজ ছিলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেখানে কোন প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ছিলোনা। বর্ধিত সভার ব্যানারে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাটি।
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় পুরো উপজেলা জুড়ে।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বলেন, ব্যানারটা বানাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারনে আনতে পারিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.