মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ সকালে ৭টায় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এরপর স্বাধীনতা যাত্রা র্যালী, মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিসি সমম্বয়ে কুচকাওয়াজ পরিদর্শনও সালাম গ্রহণ করা হয়।
এছাড়া মাদারীপুরের যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাদারীপুুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফূর রশিদ খান ও মাদারীপুুর পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ শিক্ষক শিক্ষার্থীর।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.