জামালপুর সংবাদদাতা।।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব জামালপুরের সদস্য মাহমুদুল হাসান মুক্তার মমতাময়ী মা মরহুমা মালেকা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭মার্চ) সাহাপুর তালতলা (বড়বাড়ী) নিজ বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, সোনালী ব্যাংক জামালপুর শাখার সিবিএর সাবেক নেতা শহিদুর রহমান শহিদ, জামালপুর রেলস্টেশন দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুস সেলিম, মাসুদুর রহমান সেলিম, বিশিষ্ঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন, গ্রামীণ বয়াংকের সাবেক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম তুফান ও মরহুমার চার ছেলে ও আত্মীয়স্বজন।
দোয়া পরিচালনা করেন ফুলবাড়িয়া মুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.