মাদারীপুর প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মাদারীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরী হক।
এছাড়া মাদারীপুর জেলার ৫ টি উপজেলা পৃথকভাবে এই দিবসটি পালন করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের আয়োজনে আরও উপস্থিত ছিলেন
মাদারীপুর সহকারি পুলিশ সুপার শেখ মোঃ মুরসালিন, সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জেলার বিভিন্ন ভোক্তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.