বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।
'পাশে আছি সবসয়ম' এই স্লোগানে জেলা পুলিশ দিনাজপুর এর আয়োজন দিনাজপুরের বিরামপুরে গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৮জানুয়ারি) দুপুর ২টার দিকে বিরামপুর রেলষ্টেশন এলাকায় এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এতে বিরামপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, তদন্ত (ওসি) মমিনুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়া, ষ্টেশন মাষ্টার রফিক চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, তীব্র শীতে বিরামপুরের অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর যখন মধ্যে চলাচল বিঘ্নিত ঠিক ওই সময় দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সহযোগীতায় গরিব, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত গরিব, অসহায় শীতার্ত মানুষগুলো শীতবস্ত্র (কম্বল) পেয়ে অনেক খুশি বলে জানান উপকারভোগীরা।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.