মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ৫ হাজার সংগ্রামী ভিক্ষুক সদস্যদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করা হয়েছে। আজ দুপুরে মাদারীপুর এরিয়ার মস্তফাপুর গ্রামীণ ব্যাংক শাখায় শতাধিক সংগ্রামী ভিক্ষুক সদস্যদের শীতবস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে মাদারীপুর যোনাল ম্যানেজার আব্দুল মান্নান এ কার্যক্রম শুরু করে।

সারা দেশে তীব্র শীতে জনজীবন জুবুথুবু হয়ে পড়েছে। তাই গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোন সংগ্রামী (ভিক্ষুক) সদস্েযর মাঝে ৫হাজার শীতবস্ত্র কম্বল বিতরনের উদ্যোগ গ্রহন করে গ্রামীণ ব্যাংক মাদারীপুর এরিয়ার মস্তফাপুর মাদারীপুর শাখায় সংগ্রামী সদস্েযর মাঝে শীত বস্ত্র বিতরন শুরু করা হয় এবং এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন মস্তফাপুর শাখা ব্যবস্থাপক দিপক দাস,সহকারী ম্যানেজার উৎপল মল্লিকসহ কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.