সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে জায়েদ খানের ‘ডিগবাজি কাণ্ড’ নিয়েও সমালোচনা করেছেন নিপুণ।
যেখানে তিনি বলেন, জায়েদ খান যে ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দু’বার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বোঝা উচিত কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না।’
নিপুণের ভাষায়, ‘আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভাবা উচিত।’
এই নায়িকা মনে করেন, ভিউয়ের জন্যই জায়েদ খান ডিগবাজি দিচ্ছেন। তার কথায়, ‘জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা ভুলে গেছেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।’
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.