
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী রোববার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে, গত ৪ ডিসেম্বর এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকার মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে দশম দফায় অবরোধ পালন শেষে এই মানববন্ধন কর্মসূচি পালনের স্থান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.