
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নেভাদার (ইউএনএলভি) লাস ভেগাস ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বেশ কয়েকবার প্রচণ্ড শব্দ শোনা গেছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ভবনের বেসমেন্টে লুকিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে।
এদিকে গোলাগুলির পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে তল্লাশি চালিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.