মাদারীপুুর সংবাদদাতা।।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ ইলিয়াস হাওলাদার (৪৮) নামে এক মুয়াজ্জিন মটর সাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শংকরদী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে ও টেকেরহাট মার্কাজ জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে মোয়াজ্জিন ইলিয়াস হাওলাদার রাজৈর উপজেলার শংকরদী গ্রামের বাড়ি থেকে মটরসাইকেল যোগে টেকেরহাট মসজিদে আসার পথে শংকরদী চাতালের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে যায়। এতে মোয়াজ্জিন ইলিয়াস হাওলাদার গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাতপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.