
ভারতের জুম্ম-কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩ বাংলাদেশী পর্যটকের একজন রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।
শনিবার এই ঘটনার পর রাতে জানা যায়, ওই হাউজবোটে ছিলেন প্রকৌশলী অনিন্দ্য কৌশল। বিষটি নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার ও মেসার্স অনুপম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী অনুপম বড়ুয়া শংকর
জানা গেছে, অনিন্দ্য কৌশল ৩০তম বিসিএসে (প্রকৌশল) চাকরিতে যোগদান করেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর তিনি রাঙ্গামাটি গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। রাঙ্গামাটিতে চাকরি জীবনের তিন বছর পূর্ণ করেছেন গত সেপ্টেম্বর। কাশ্মীরে বেড়াতে গিয়ে অকাল মৃত্যু হলো এই প্রকৌশলীর।
অনিন্দ্য কৌশলে ব্যক্তি জীবনে সজ্জন ও মিশুক স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন অফিসের কর্মচারী ও ঠিকাদাররা। অনিন্দ্য কৌশলের স্ত্রী, এক মেয়ে এক ছেলে রয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে ভাসমান বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এতে হাউজবোটগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে তিন বাংলাদেশী পর্যটকের দেহ উদ্ধার করা হ
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.