মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।
আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জামালপুরে পালিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শনিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে বের হয়ে ঢাকায়পট্টি ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।
এসময় জেলা ও পৌর শাখাসহ বিভিন্ন ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান যুবলীগের নেতৃবৃন্দ।
LN24BD
০১৭২০১৩৩২৮২
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.