হাফিজুল শরিফ, মাদারীপুর।।
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভূক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্য সামনে রেখ যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে শিবচরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস উপলক্ষে বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলাসহ পৃথকভাবে ৫টি উপজেলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ,র্যালী ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
এসময় আর উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের নানা শ্রেণি পেশা মানুষ।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.