আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা হতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে!
৪ঠা অক্টোবর বুধবার দুপুরে পলাশবাড়ী পৌরসভা কার্যালয় হতে তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব!
এ সময়,পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,পৌর কাউন্সিলর আজাদুল ইসলাম, প্রকৌশলী মেহরাব হোসেন জনি ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন!
হুইল চেয়ার প্রদান শেষে মেয়র সাংবাদিকদের জানান, জনগণের সেবা,উন্নয়নমূলক কর্মকান্ড পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমার অবিরাম পথচলা অব্যাহত থাকবে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.