মাহমুদুল হাসান মুক্তা।।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৯টি স্পটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর সামসুল আলম লিপটন, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান, জামালপুর শহর জাতীয় যুব সংহতি আহবায়ক মো. মোশাররফ হোসেন ও সদস্য সচিব মো. ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.