
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দাওয়াতি শাখার প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৯ মে) সকালে র্যাবের মিডিয়া শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে সোমবার (৮ মে) তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের মিডিয়া শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন ওরফে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গিকে সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বিষয়ে সিলেটে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.