হাফিজুল শরিফ,,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর সাংসদ ড.আব্দুস সোবহান মিয়া গোলাপ বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ উন্নয়ন দিয়েছে সেই উন্নয়নের একটি অংশ আমরা মাদারীপুর ৩ আসনে নিয়ে আসছি। জনগণ চাই কি? জনগণ চায় শান্তি জনগণ চায় উন্নয়ন সেই উন্নয়ন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় করে যাচ্ছে, আগামীতেও নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসে। গতকাল বিকেলে মাদারীপুর কালকিনিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে একথা বলেন তিনি।
এরআগে মাদারীপুর ৩ আসনের জনগণ হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে কালকিনি নিয়ে আসেন এবং মস্তফাপুর, তাঁতি বাড়ি, ভাঙ্গা ব্রিজ, গোপালপুর পাথুরিয়া পাড়, ভুরঘাটা এবং উপজেলা অফিসের সামনে স্থানীয় দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মিধৃা, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ সরদার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান সরদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আল মামুন, কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক সরদার নিজামুল হকসহ তাতীলীগ,মৎসজীবীলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
MHS/ LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.