হাফিজুল শরীফ।।
মাদারীপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে মাদারীপুরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ফুলের শুভেচ্ছা, স্বাধীনতা র্যালী,
মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিএনসিসি সমম্বয়ে কুচকাওয়াজ পরিদর্শনও সালাম গ্রহণ করা হয়। এছাড়া মাদারীপুরের যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাদারীপুুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও মাদারীপুুর পুলিশ সুপার।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ শিক্ষক শিক্ষার্থীর।
mhs/ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.