মাদারীপুর প্রতিনিধি ।।
মাদারীপুর জেলা প্রশাসন চেস একাডেমি উদ্বোধন করা হয়েছে। এসময় প্রথম দিনেই পুরুষ- নারী ও শিশু শিক্ষার্থীরা দাবা খেলায় অংশগ্রহণ করেন। আজ শুক্রবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা প্রশাসন চেস একাডেমির আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এসময় প্রধান অতিথি বলেন, মাদারীপুর উৎসব উপলক্ষে আন্তর্জাতিক দাবা খেলার প্রতিযোগিতা হয়, সেসময় দেখেছি মাদারীপুরে আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় রয়েছে। সেখান থেকে এই জেলা প্রশাসন চেস একাডেমি করা হয়েছে। তাছাড়া এই খেলা যেকোন শিক্ষার্থী খেলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে পারবে সহজে। কারন এই খেলা খেলতে অল্প জায়গায় খেলা যায়, দুটা চেয়ার ও একটি টেবিল হলেই হয়। এছাড়া আমার পরিকল্পনা রয়েছে প্রতিটি উপজেলায় এই একাডেমি করার। আমি আসা করি পরবর্তী জেলা প্রশাসক এই জেলা প্রশাসন চেস একাডেমির সকল কার্যক্রম চলমান রাখবে এবং সকল প্রকার সহযোগিতা করবে। আমি শুনেছি আমার পরে যে জেলা প্রশাসক আসবে সে খুব ভালো মানুষ।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ পুরুষ- নারী ও শিশু শিক্ষার্থী দাবাড়ুরা উপস্থিত ছিলেন।
MHS /ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.