অনলাইন ডেস্ক।।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫২ জনে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এক হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৩২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। আর মোট ১৩ হাজার ৯২৩ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন ঢাকার, ১৮ জন কক্সবাজারের, ৪ জন বরিশালের এবং ৬ জন চট্টগ্রামের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.