অনলাইন ডেস্ক।
পদ্মা ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং যা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ শুক্রবার ( ১ জুলাই) বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, পদ্মা ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা যমুনায় আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাবে ও পদ্মায় ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও এটিও আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাবে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৬১টি স্টেশনের। হ্রাস পেয়েছে ৪১টি স্টেশনে আর অপরিবর্তিত রয়েছে ৭০টি। দেশের ৮টি স্টেশন বিপদসীমার উপরে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.