বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা।।
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ে বৃহত্তর ঐক্য সৃষ্টির লক্ষ্যে সমমনা সংগঠন, সিবিও এবং ফেডারেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে পৌর শহরের বেলডাঙ্গায় সংস্থাটির অফিস চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আইসিসিবি প্রকল্পের আয়োজনে কর্মশালায় উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরম এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, এনডিএফ’র মনিটরিং কর্মকর্তা বাবুলাল তিরকী, বিওয়াইএফসি’র ম্যানেজার অশিত চৌকিদার, ডেভেলপ দ্য ভিলেজ’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, গ্রাম বিকাশের মৎস্য কর্মকর্তা ইমুনা পারভীন টুম্পা, ওয়ার্ল্ড কনসার্ন্স’র ম্যানেজার আইনুল হক, এনডিএফ’র ম্যানেজার খায়রুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের যোগাযোগ কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি সদস্য শিতলী রানী পাহান, সদস্য সোহেল রানা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.