জামালপুর সংবাদদাতা।।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ। রবিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ করে বকুলতলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি এটা আমরা মেনে নিতে পারিনা। আগামী দিনে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.