মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মো.ডালিম শেখ(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলের দিকে শিবচরের বন্দরখোলা এলাকার দৌলতপুরে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আরো ২ জন আহত হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে বন্দোরখোলা এলাকার দৌলতপুরে হাইওয়ে সড়কের রেলিং এর সাথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আরোহী আরো দুই যুবককে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে ওই মোটর সাইকেল আরোহীরা বাগেরহাটের চিতলমারি থেকে শিবচরের পদ্মাসেতু দেখতে এসেছিল তিন যুবক। ফেরার পথে পাঁচ্চর এলাকার দৌলতপুরে সড়কের রেলিং এর সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিপূর্ণ পরিচয় এখনো জানা যায় নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অহিদুজ্জামান বলেন,'বিকেলের দিকে দূর্ঘটনাটি ঘটে। চালক ঘটনাস্থলেই মারা গেছে। নিহতর বিস্তারিত তথ্য এখনো পাওয়া নি।'
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.