মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০)নামে দুই মোটরসাইকেল আরহী মারা গেছে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে পৌর এলাকার মাদারীপুর টু শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় ও তার স্ত্রীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীন ব্যাংকের ডোমসার শাখার ব্যবস্থাপক ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ট্রাকের চাপায় দুজন মারা যাওয়ার ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরে ট্রাকটির চালক পালিযে গেছেন। পুলিশ চালককে ধরতে কাজ করছেন।
তথ্য- বিএম
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.