মেহেদী হাসান সোহাগ-লাইভনিউজ ডেস্ক ।।
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্যোগ” ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হাওলাদার, অবসারপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নরেশচন্দ্র ভক্ত। এ ছাড়া সহকারী তথ্য অফিসার, ইউপি সচিব, সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমের সফলতা তুলে ধরা হয়। সমাবেশ শেষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.