আমিরুল ইসলাম কবিরঃ
''অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা ''এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ অক্টোবর সকালে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাত আরা মিন্টু,প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন,
পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল ইসলাম সধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে সহকারী শিক্ষক মিজানুর রহমান,প্রধান শিক্ষক মিল্টন রহমান,সন্ধি ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্বপূর্ন বিষয়গুলো তুলে ধরে এবং সরকারের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.