জামালপুর সংবাদদাতা।।
করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের দ্রুত অক্সিজেন সরবরাহ করার লক্ষে শনিবার ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করেছে ‘দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’।
এফবিসিসিআই এর ব্যবস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় অক্সিজেন কন্সেন্ট্রেটর ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও ‘দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পী ও ইকরামুল হক নবীন।
করোনা ভাইরাসে আক্রান্ত বা শ্বাসকষ্ট রোগীরা এই যন্ত্রের মাধ্যমে সহজেই অক্সিজেন নিতে পারবেন বলে জানান সিভিল সার্জন।
একই সময় জেলা স্বাস্থ্য বিভাগকে কয়েক হাজার মাস্ক প্রদান করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.