অনলাইন ডেস্ক।।
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৫৫ জনে। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৮ জনের মধ্যে ৩৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২২১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪১ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৮০ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৮০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত মোট ২ হাজার ৮৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হলো। আগস্ট মাসে সাত হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.