সাইফুল ইসলাম,ডেস্ক রিপোর্ট।। মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর কালকিনি হতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৩ মে ২০২০ইং তারিখ দুপুর ১৩.৫০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভূরঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সিআর-৬৩/২০২০(ক) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রাসেল মাতুব্বার(২৪), পিতাঃ শহীদ মাতুব্বার, সাং-ডাসার, থানাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর আটক করেন। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.