জামালপুর সংবাদদাতা।।
বহু কাঙ্খিত “শেখ হাসিনা নকশি পল্লী” দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কম্পপুর মোড়ে জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহŸায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির রাখেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ্ আলম, জেলা প্রশাসক মুর্শেদা জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
বক্তারা বলেন, “শেখ হাসিনা নকশি পল্লী” প্রকল্পটি দ্রæত বাস্তবায়ন হলে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ অনেক উপকৃত হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সব সময়ই চান বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে। ইতিহাসে যা ছিল সেগুলো পুন:উদ্ধার করায় আমাদের প্রধান কাজ।
মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.