ডেস্ক রিপোর্ট।।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৬ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৪২ জন এবং উপসর্গ নিয়ে ৪৫ জন মোট ১৮৭ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২০ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ৬ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮২ জনে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.