ডেস্ক রিপোর্ট।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ১০ জন করোনায় আর ১৩ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন ময়মনসিংহের। এছাড়া নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
ডা. মহিউদ্দিন মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।
এদিকে জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৩ দশমিক ১৬ শতাংশ বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.