ডেস্ক রিপোর্ট।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং পাবনার ৫ জন।
এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৫ জন নারী। এর আগের ২৪ ঘণ্টাতেও এখানে ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৩ জন।
এর মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৬৭ জন।
এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৪৮২ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ০২ ভাগ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.