রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে নারী আটজন আর পুরুষ ছয়জন।
এনিয়ে চলতি মাসের ১৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩২৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০৬ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ২২৩ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে নয়জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ১, নাটোরের ৪, নওগাঁর ২ ও কুষ্টিয়ার ২ জন রয়েছেন।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৪ জনের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। আর এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬ জন।
সোমবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৮ জন।
এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রোববার রাজশাহীতে ১ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ ভাগ।
ডেস্ক রিপোর্ট।।