আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর শহরের জামালপুরে (প্রধানপাড়া) সার্বজনীন জনস্বার্থে নিজ অর্থায়নে প্রায় ২'শ মিটার রাস্তা চলাচলের উপযোগি করলেন মাজেদ প্রধান।
পলাশবাড়ী পৌর শহর থেকে আমলাগাছী সড়ক ঘেঁষে জামালপুর গ্রামের প্রধান পাড়ার অবস্থান। দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ একমাত্র এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়ভাবে রাস্তাটি সংস্কারের জন্য দায়ীত্বশীল জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে তাদের সাথে এ বিষয়ে কথা বললে দেখবেন বলে বললেও কাজের কাজ বরাবরই থেকে যায় শূন্য। চলতি বর্ষা মৌসুমে প্রধানপাড়ার সংযোগ রাস্তাটি স্থানীয় ভূক্তভোগীদের নিকট দেখা দেয় মরার উপর খাঁড়ার ঘা হিসেবে। উপায়ন্তর না পেয়ে শেষাবধি ওই পাড়ার মরহুম সিরাজ প্রধানের ছেলে দলিল লেখক (সরকার) মোঃ আবদুল মাজেদ প্রধান তার বিবেকের তাড়না থেকে নিজ অর্থ ব্যয়ে প্রায় দুইশত মিটার কাদা ও খানা খন্দে থাকা রাস্তাটিতে ইট রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাজেদ প্রধান বলেন,আমি নিতান্তই একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। মানসিকতা সবসময় পীড়া দেয় জনকল্যাণমুখী কাজ করার। কিন্তু সুযোগ কোথায়!ছোট্ট কর্মজীবী মানুষ। নিজ পরিবারের আর্থিক ব্যয় মিটিয়ে এসব করার সুযোগ হয়ে উঠেনা।তবুও বলবো স্বীয় সাধ্যের মধ্যে যেখানে যতটা করা যায় তা সব সময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নেপথ্যে কোন স্বার্থের কথা চিন্তা না করে এমন মানবিক কাজ করার জন্য ওইপাড়াসহ এলাকাবাসী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.