অনলাইন ডেস্ক।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত রোগী ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন।
আগের গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর যা এ যাবৎকালের সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫১ জনের।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.