মোঃ নূর ইসলাম নয়ন দিনাজপুর।
বাংলাদেশপুলিশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ১৩,
সিপিসি-১, দিনাজপুর কর্তৃক সফল অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক
ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি
আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২১ খ্রিঃ দিনাজপুর জেলার নবাবগঞ্জ
থানাধীন গোবিন্দগঞ্জ রোডস্থ দলার দর্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৬

বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জুয়েল রানা (২৫), জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার
করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ মাদক
ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার
নবাবগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.